ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

আজকের ভাগ্যচক্র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   ৩৭৩ বার পঠিত
আজকের ভাগ্যচক্র

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, দেবগুরু বৃহস্পতি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। জীবনসাথীর শরীর-স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হবে। অবশ্য ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা অমূলক নয়।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্নসাধ পূরণে সহায়ক হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও পাওনা টাকা আদায় হবে। ব্যবসা-বাণিজ্যে যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন।

মিথুন [২১ মে-২০ জুন]

মনোবল জনবল অর্থবলের পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণঃ হয়ে পড়বে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। মন পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো বাধা আসতে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমিকযুগল সাবধানে চলুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক প্রমাণিত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তীব্রগতির বাহন বর্জন করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা আসতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিকযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

সিজনাল রোগব্যাধির সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

কলহবিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa