ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের ভাগ্যচক্র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   ৩১৯ বার পঠিত
আজকের ভাগ্যচক্র

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল বুদ্ধির দেবতা বুধ ও পরিবর্তনশীর গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোন আত্মীয় পরিজনদের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। কর্ম ব্যাপদ্দেশে কাছে পীঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শিক্ষার্থীরা রেকর্ড করবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও পাওনা টাকা আদায় হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার বর্তাতে পারে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। বিবাহ কার্য সুসম্পন্ন হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়বে।সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ নজর রাখুন। একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবেই হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। সপরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa