ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০১ নভেম্বর ২০২০   ২৯৮ বার পঠিত
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ নজর রাখুন। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। লৌকিকতায় ব্যয় বাড়তে পারে।

মিথুন [২১ মে-২০ জুন]

শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। কর্ম ও ব্যবস বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যদের বিবাহের পূর্বপ্রস্তুতি নিতে হবে। ভ্রমণ শুভ।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেও হবে। নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। শ্রম মেধা পূর্ণ ফল প্রদান করবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ মীমাংসা হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ভাগ্যলক্ষ্মী কৃপাবর্ষিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা বসবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাওয়া কঠিন হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। অবশ্য পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa