ঢাকা
৩০ জুন ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের সতর্ক করল বিদ্যুৎ বিভাগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৬৬ বার পঠিত
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের সতর্ক করল বিদ্যুৎ বিভাগ

চলতি জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগের বিষয়ে গ্রাহকদের সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গ্রাহক ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি নির্ধারিত হটলাইন নম্বরেও অভিযোগ জানানো যাবে।

গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিভাগের দেওয়া জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো—

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯
  • বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০
  • পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো): ১৬৮৯৯
  • ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬
  • ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০
  • নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩
  • ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকদের অতিরিক্ত বিলসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa