ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন রাবি শিক্ষক হেদায়েত উল্লাহ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২১ মে ২০২৫   ১৬২ বার পঠিত
সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন রাবি শিক্ষক হেদায়েত উল্লাহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষককে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা হয়েছে। ফিন্যান্স বিভাগের সেই শিক্ষক হেদায়েত উল্লাহ বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেছেন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মামলার তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

মামলার অভিযুক্তরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও খবরের কাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুল ইসলাম সুমন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ হোসেন সজীব এবং ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ, আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব তাহমিদ।

ওসি জানান, চেম্বারে ঢুকে হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে নাজমুস সাকিব, সুমন, সাজ্জাদ ও আতাউল্লাহর নামে মামলা করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুস সাকিব ও আতাউল্লাহর সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

মামলার বাদী রাবি শিক্ষক হেদায়েত উল্লাহ বলেন, আমি গতকাল চারজনের নামে মামলা করেছি। এর আগেও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছি। আমার শিক্ষার্থীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপবাদ তারা চারজন দিয়েছেন এবং আমার কাছ থেকে তিন লাখ আড়াই হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সেই প্রতিবাদে মামলা করেছি। আমি চাই তারা আইনের আওতায় আসুক।

প্রসঙ্গত, গত ১৪ মে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ তার চেম্বারে এক ছাত্রীর সঙ্গে অবস্থান করছেন। ছাত্রী মাথায় কাপড় পেঁচিয়ে নিজেকে আড়াল করছেন। শিক্ষকও ক্যামেরা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন। এ ঘটনার পর নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।

শিক্ষক হেদায়েত উল্লাহ সংবাদ সম্মেলন করে জানান, সেদিন তাকে ভয়-ভীতি দেখিয়ে অভিযুক্তরা পাঁচ লাখ টাকা নিয়েছে। তিনি জানান ছাত্রীর ক্ষতি করার হুমকি দিলে টাকা দিতে বাধ্য হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us