ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

লেবাননে নতুন ইসরাইলি হামলায় নিহত ৬

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০১ জুন ২০২৬   ১১৫ বার পঠিত
লেবাননে নতুন ইসরাইলি হামলায় নিহত ৬

লেবাননে ইসরাইলি হামলায় আরও ৬ জন নিহত

লেবাননে চলমান ইসরাইলি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ব্রাইকা শহরে ইসরাইলের একটি ড্রোন হামলায় দুইজন নিহত হন। একই সময়ে কাছের তুল শহরে আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন।

এ ছাড়া লিতানি নদীর উত্তরে অবস্থিত কফারসির শহরে রাতভর চালানো হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।

সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us