ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রেকর্ডে ফের পঞ্চগড়

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩২০ বার পঠিত
রেকর্ডে ফের পঞ্চগড়

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকেই সূর্যের দেখা নেই। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট অনেকটাই বেড়ে গেছে।

দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। এদিকে শীতের তীব্রতা থেকে রেহায় পেতে এবং শীত নিবারণের চেষ্টায় রাস্তার পাশে, বিভিন্ন দোকানের সামনে আগুন পোহাতে দেখা গেছে অনেককেই। তাপমাত্রা উঠা-নামা করায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa