ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

যশোরে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ৩৪৮ বার পঠিত
যশোরে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ভৈরব নদ খননে সরকারের একটি বড় প্রকল্প। এই প্রকল্পের ৯২ কিলোমিটার খননের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে ৫৮ কিলোমিটার খনন শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকী কাজ করা হবে। গত বৃহস্পতিবার যশোরের ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের যে উন্নয়নের রোল মডেল হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে পারবে। নদের পুরোপুরি খনন হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। পরে মন্ত্রী যশোরের ভবদহ এলাকা পরিদর্শনে যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us