ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ময়মনসিংহ ডিবি’র অভিযানে রিক্সা ও হেরোইনসহ গ্রেফতার ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   ২৭১ বার পঠিত
ময়মনসিংহ ডিবি’র অভিযানে রিক্সা ও হেরোইনসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ব্যাটারী চালিত রিক্সা চোর চক্রের ১ সদস্য, ২ ডাকাতি ও ১টি খুন মামলার ওয়ারেন্টভুক্ত ১ আসামী এবং ২ মাদক ব্যবসায়ীসহ মোট গ্রেফতার ৪, অভিযানে ১টি রিক্সা ও হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে (১২ অক্টোবর) রাত ১০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী থেকে ২ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ে ১১,৭০০/- টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৪০), পিতা মৃত-আক্কাস আলী, মাতা মৃত- রাবেয়া খাতুন, সাং-চরকালিবাড়ী (কুড়েরপাড়), আব্দুল মোঃ শাহিন ওরফে নেংরা শাহিন (২৬), পিতা মৃত-খালেক, মাতা- মোছাঃ সখিনা খাতুন, সাং- চরঝাউগড়া (শ্বশুর মৃত মিরাশ এর বাড়ী), উভয় থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ এবং এস আই (নিঃ) কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ অক্টোবর ভোর ৫.৩০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন টাউন হল মোড়ে থেকে ব্যাটারী চালিত চোরাই রিক্সাসহ চোর, রাব্বি (২৪), পিতা- মোঃ রশিদ, মাতাঃ রিনা বেগম, সাং- দুগিয়া, থানা- নেত্রকোনা সদর, জেলা- নেত্রকোনা এবং পাগলা থানার ২টি ডাকাতি ও ১টি খুন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মঞ্জু হোসেন (৪০), পিতা মৃত- আঃ রশিদ, মাতা- মোছাঃ আয়েশা খাতুন, সাং- বেলদিয়া, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us