ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

মা হারালেন কুমার বিশ্বজিত

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯   ৩১৯ বার পঠিত
মা হারালেন কুমার বিশ্বজিত

বিনোদন প্রতিবেদক
দেশের অন্যতম সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রাণী দে (৮৩) আর নেই। বুধবার দিবাগত রাত (১২ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসাধীন ছিলেন শোভা রাণী দে।
কুমার বিশ্বজিৎ জানান, নভেম্বরে বার্ধক্যজনিত নানা অসুখে বেশ অসুস্থ হয়ে পড়েন তার মা। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরমধ্যে দুইবার লাইফ সাপোর্টও দেওয়া হয়। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।
কুমার বিশ্বজিৎ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে আমার অর্জন যতটুকু তার পুরোটাই মায়ের কারণে। বাবার বিরুদ্ধে গিয়ে এই গানের জন্য মা আমাকে সবসময় ছাড় দিয়েছেন। মায়ের একটাই স্বপ্ন ছিল, একদিন তার এই ছেলেটা দেশের বড় শিল্পী হবে। আমি জানি না, মায়ের স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছি। তবে যতটুকু এসেছি সেটা মায়ের উৎসাহ আর প্রশ্রয়ের কারণেই। আজ সেই মা চলে গেলেন। নিজেকে বড় একা আর অসহায় লাগছে।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পোস্তগোলা শ্মশানঘাটে শোভা রাণী দের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us