ঢাকা
০৭ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বিশ্বকাপে সালমাকে অধিনায়ক করে টাইগ্রেসেদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৫৫ বার পঠিত
বিশ্বকাপে সালমাকে অধিনায়ক করে টাইগ্রেসেদের দল ঘোষণা

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো পাঁচজনকে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নারী বিশ্বকাপের দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের অন্যান্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

 

 

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। বাংলাদেশ পার্থে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ও ২৯ ফেব্রুয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ হবে সালমা খাতুনের দলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ।

 

 

 

 

বাংলাদেশ স্কোয়াড:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, পারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা: রিতু মনি ও সোভানা মুস্তারী।

স্ট্যান্ডবাই পাঁচজন: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পুজা চক্রবর্তী ও রাবেয়া খাতুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us