ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পোস্টার-ব্যানার সরানোর কাজ শুরু সিটি করপোরেশনের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৫৮ বার পঠিত
পোস্টার-ব্যানার সরানোর কাজ শুরু সিটি করপোরেশনের

ঢাকার দুই সিটি করপোরশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে পোস্টার-ব্যানার অপসারণ শুরু হয়েছে। আজ রবিবার (২ জানুয়ারি) সকালে এ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন।

সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোড, আজিমপুর নিউমার্কেটসহ দক্ষিণ সিটি করপোরেশের বিভিন্ন এলাকায় ডিএসসিসি’র মেয়র ও ওয়ার্ড কমিশনাদের সাঁটানো পোস্টার ও ব্যানার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

 

 

 

 

এদিকে, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তার দুই পাশে সাঁটানো মেয়র, কাউন্সিলর প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করতে দেখা যায় করপোরেশনের কর্মীদের। তারা উত্তর সিটির এ অংশে আওয়ামী লীগের আতিকুলের পাশাপাশি বিএনপির তাবিথ আউয়ালের পোস্টারও অপসারণ করছেন।

পরিচ্ছন্ন কর্মীরা জানান, কর্তৃপক্ষের নির্দেশে প্রথম দফায় প্রধান প্রধান সড়কে সাঁটানো পোস্টার ও ব্যানার অপসারণ করা হবে। আগামী দুই-তিন দিনের মধ্যে গোটা শহর পোস্টার ও ব্যানারমুক্ত হবে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa