ঢাকা
১৩ জুলাই ২০২৬

নাগরপুরে সাবেক প্রতিমন্ত্রীর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   ৪৬৭ বার পঠিত
নাগরপুরে সাবেক প্রতিমন্ত্রীর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠিত

 

টাঙ্গাইলের নাগরপুরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নিজ বাড়িতে এ শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সনে টাঙ্গাইল -৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

স্বর্গীয় ইন্দিরা চক্রবর্তী ৪ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান। এ শ্রাদ্ধ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি, আ.লীগসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।

সকলের সহযোগিতায় সুন্দর, সতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠান শেষে করতে পেরে,বাবু গৌতম চক্রবর্তী ও সহধর্মিনী দীপালী চক্রবর্তী পিতা মাতার আত্মার শান্তি জন্য সকলের কাছে দোয়া চান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন,অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa