ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ২৯৬ বার পঠিত
ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট বিভাগের শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে প্রতিবন্ধীকে ধর্ষনকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

সোমবার ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার জেলা ছাত্রদল। উক্ত বিক্ষোভ মিছিল শমশেরনগর রোডস্থ মৌলভী ফার্নিচার এর সম্মুখ হইতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলিয়া শপিং সিটি এর সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া, মামুন পারভেজ ও আবিদুর রহমান প্রমুখ।

এ সময় জেলা ছাত্রদল সভাপতি রুবেল বলেন, অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us