ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

তুষারধস: মৃতের সংখ্যা বেড়ে ৯৩

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ২৫৯ বার পঠিত
তুষারধস: মৃতের সংখ্যা বেড়ে ৯৩

তুষারধসে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

এদিকে তুষারধসে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সবধরনের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে পাক কর্তৃপক্ষের তথ্য মতে আরও জানা যায়, তুষারধসের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী।

তুষারধসে হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব ও বেলুচিস্তানেও। প্রদেশ দুটির বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us