সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। সোমবার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল থেকে বিকেল অবধি এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অসহায় পরিবার গুলোর মাঝে সরকারি বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন। ইউনিয়ন বাসির উপস্থিতে সরকারি বরাদ্দকৃত ৩০ টন ও নিজ অর্থায়নে আরো ৫ টন চাল ও নগদ ১ লাখ টাকা ইউনিয়নবাসীর মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক, ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অন্যান্যরা।
ঈদ উপলক্ষে সরকারের উপহার সঠিকভাবে ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য খুশি হয়েছেন ইউনিয়নের সুবিধাভোগী মানুষজন।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন বলেন, মানুষ মানুষের জন্য, শুধু এই ঈদ নয় প্রত্যেক ঈদে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। তাদের ভোটের মধ্যে দিয়েই জনপ্রতিনিধি হয়েছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, তাই ইউনিয়নের অসহায় মানুষগুলোর পাশে থেকে সব সময় কাজ করে যেতে চাই। ইউনিয়নবাসী যারা রয়েছে তারা সকলেই তার পরিবার। তাই সুন্দরভাবে সকলে মিলে-মিশে এবারের ঈদ উদযাপন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
Development by: webnewsdesign.com