ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

জয়পুরহাট পৌরমেয়রের উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ২৬৮ বার পঠিত
জয়পুরহাট পৌরমেয়রের উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে কম্বল বিতরণ

ঈমাম-মোয়াজ্জিনদের মধ্যে কম্বল বিতরণ করেছেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বুধবার রাতে পৌর মেয়রের নিজ বাসভবনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮৫টি মসজিদের ঈমাম-মোয়াজ্জিনদের মধ্যে দুইশতাধিক কম্বল বিতরন করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,জয়পুরহাট ইমাম কল্যান সংস্থার সভাপতি জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
শহরের শাপলা নগর এলাকার প্রমাণিক পাড়া জামে মসজিদের মোয়াজ্জেম বাবু হোসেন জানান, জয়পুরহাটে কনকনে শীত, এমন তীব্র শীতে গরম বস্ত্র পেয়ে আমরা ভালোভাবে শীত নিরাবন করতে পারবো।

পৌর মেয়র মোস্তফিজুর রহমান মোস্তাক বলেন, কনকনে ঠান্ডার মধ্যে মসজিদের ঈমামরা অনেক কষ্ট করে মুসল্লিদের নামাজ পড়ান। তারা কম্বল পেয়ে মহাখুশি । আমরা যার যার অবস্থান থেকে এই সব মানুষের পাশে দাঁড়ায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us