ঢাকা
১৪ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

জয়পুরহাঁটের পাঁচবিবিতে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৬৮ বার পঠিত
জয়পুরহাঁটের পাঁচবিবিতে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৪ ডিসেম্বর মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবিতে কেক কাটার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়। পাঁচবিবি পৌর প্রেসকাব মিলনায়তনে পৌর প্রেসকাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জন্মলগ্ন থেকে দৈনিক ইত্তেফাকের পাঁচবিবির পাঠক পরিবারের অন্যতম সদস্য আব্দুল করিম সান্টু।

 

বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পাঁচবিবি শাখার সভাপতি সাংবাদিক আব্দুল হাই, মানবাধিকার কমিশন পাঁচবিবি শাখার সভাপতি অধ্যাপক আজাদ আলী, পাঁচবিবি প্রেসকাবের সহ-সভাপতি প্রবীন সাংবাদিক দুলাল অধিকারী, সাংবাদিক প্রদীপ অধিকারী, আমিনুল ইসলাম দুলাল, বাবুল হোসেন, ইদ্রিস আলী, সাজেদুল ইসলাম দুলাল, পত্রিকার এজেন্ট বাবু আলী, নবীর উদ্দিন, নুরুজ্জামান প্রমুখ। এর আগে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি কেক কাটেন এবং সকলের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি সংবাদদাতা মোঃ দিলদার হোসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us