ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

জগন্নাথপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   ২৮৫ বার পঠিত
জগন্নাথপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন ব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা, শীতবস্ত্র বিতরণ, আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

৪ জানুয়ারি শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমূখ। এর আগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

এতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সায়মন আহমদ, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজিব রায় দুর্জয়, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa