কুড়িগ্রামে নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সুচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান।
এরপর জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রেসকাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু জাফর, সামাজিক সংগঠন সমন্বয় পরিবারের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।