কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সহযোগিতায় কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ইউসিসিএ’র সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিচালক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন, ঢাকা ও কাহারোল ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
তিনি সমবায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বাদশা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামীম আলী প্রভাষক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফা আরমান আরা।
অনুষ্ঠানে কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউসিসি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমবায় সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে কৃতী সমবায়ী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
Development by: webnewsdesign.com