ঢাকা
১৩ জুলাই ২০২৬

কামারখোলো খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল বুধবার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
কামারখোলো খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের তিনদিনব্যাপী মাহফিল বুধবার

 

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে শুরু বুধবার। ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলাদ্বয়ের ওফাত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসীহত, তা’লীম ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক, মুজাদ্দিদে যামান, কুত্ববুল আলম আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.)।
উক্ত মাহফিলে ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ-নসীহত করবেন।
বিশ্বের সকল মুমিন মুসলমান মুর্দেগানের রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষভাবে দোয়া করে আগামী ১৭ জানুয়ারি রোজ শুক্রবার বাদ জুময়া তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত মাহফিলে সকল মুসলমানদেরকে হাজির হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে উন্নয়ন কমিটির সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম. এম. এনামুলহক।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa