ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

আজারবাইজানের নতুন করে আরো ২৭ জন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   ২৮৭ বার পঠিত
আজারবাইজানের নতুন করে আরো ২৭ জন সেনা নিহত

সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া ও আজারবাইজান। এতে উভয় পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

নাগর্নো-কারাবাখ অঞ্চলের আর্মেনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের হামলায় নতুন করে তাদের আরো ২৭ জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ জন সেনা প্রাণ হারাল। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। তবে তারা সঠিক সংখ্যা প্রকাশ করেনি।

নাগর্নো-কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। ১৯৯০-এর দশক সংঘটিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩০ হাজার মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর এবারের লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে।

১০ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দুদিন পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us