রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ায় এ এম আমিন উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী।
শনিবার (১০ অক্টোবর) এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
