অদ্য ২২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০২৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তারাকুচা বিওপির বিশেষ টহল দল কর্তৃক তারাকুচা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-৬৬,০০০/- (ছেষট্টি হাজার) টাকা। উল্লেখ্য, অভিযান পরিচালনাকালীন আসামী (১) মোঃ আনোয়ার হোসেন (৪৩) পিতাঃ মৃত অহিদুর রহমান, গ্রাম-উত্তর তারাকুচা, ডাকঘর-আমজাদ হাট, থানা- ফুলগাজী, জেলা-ফেনী ও (২) মোঃ আরমান সাইফুল (৪০) পিতা-মৃত সালেহ আহম্মেদ, গ্রাম- উত্তর তারাকুচা, ডাকঘর-আমজাদ হাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী পলায়ন করে।
জব্দকৃত মাদকদ্রব্যে ও পলাতক আসামীদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন