রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে দুজন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন