জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেছেন এনসিপির এক যুগ্ম সদস্যসচিব।

এ বিষয়ে কথা বলতে সন্ধ্যায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আসিফ মাহমুদ।

এর আগে, আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।