আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়তের আমীর মাওলানা আলহাজ্ব মোঃ শাহিনুর আলম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এমপি প্রার্থী মাওলানা আলহাজ্ব মোঃ শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কাজিপুর উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম স্বপন,জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ হাসান মনসুর মিলন, উপজেলা শাখার নায়েব আমীর মাওলানা মোঃ শাহীন আলম, কাজিপুর পৌরসভা জামায়াতের সভাপতি শাফিউল ইসলাম ছানা সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এমপি প্রার্থী মাওলানা আলহাজ্ব মোঃ শাহীনুর আলম বলেন, সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলামি শাসন ব্যবস্থা কায়েমে কাজ করবেন।জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সিরাজগঞ্জ–১ আসনের সচেতন ভোটাররা যোগ্য, সৎ ও নীতিবান নেতৃত্ব ব্যক্তিকে নির্বাচন করবেন।
