সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে রেললাইনে শোয়া কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকালে দক্ষিণ সুরমা রেল গেইটে এ দাবি জানানো হয়েছে।

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। কর্মসূচিতে আয়োজকদের পক্ষে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবীতে গত ২৩ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ ২৩ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু, রেলপথকে ডাবল লাইনে উন্নীতকতরণ, ট্রেনের মান উন্নয়ন, সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন ও সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য জোর দাবী জানান তিনি।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় রেললাইনে শোয়া কর্মসূচীতে সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুবনেতা মখছুছুর রহমান, আবুল হাসনাত, মিজানুর রহমান মিজান, শ্রী শংকর বিশ্বাস, চিত্ত রঞ্জন দাস, কবি মকসুদ আহমদ লাল ও সাজ্জাদ আহমদ সাজু উপস্থিত ছিলেন।