সিলেট মেট্রোপলিটন পুলিশের অক্টোবর-২০২৫ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অক্টোবর-২০২৫ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে উনারা অগ্রগতি বিষয়ে অবহিত করেন। পুলিশ কমিশনার মহোদয় সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলেন। তিনি উত্তাপিত কল্যাণ শুনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সভায় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় সকলকে সচেতন ও আন্তরিক হতে হবে। ব্যারাক পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন। তিনি খাবারের মান ও পরিবেশনের ক্ষেত্রে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব আরোপ করেন। রায়ট ড্রিলের মালামালের ঘাটতি তালিকাভুক্ত করে দ্রুত পূরণ করার নির্দেশ দেন। ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজগুলোও দ্রুত সম্পন্ন করার কথা বলেন। ফোর্সের কল্যাণ (ওয়েলফেয়ার) নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বলেন, খাবার ও রেশনের মান উন্নয়নেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফোর্সদের যেকোনো সমস্যার বিষয়ে কর্তৃপক্ষকে জানালে তা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার কথাও উল্লেখ করেন। সকলকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং অফিসার-ফোর্সদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও খোঁজখবর নেওয়ার জন্য প্রতি সপ্তাহে একবার মাস্টার প্যারেড আয়োজনের কথা বলেন। তিনি মানবিক আচরণের মাধ্যমে পুলিশি দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, কেউ ব্যক্তিগতভাবে অপরাধ করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি ট্রাফিক ডিভিশনের কনস্টেবল নাজমুলকে দায়িত্ব পালনে সততা ও দক্ষতার জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরওআই, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।