সিরাজগঞ্জের কাজিপুরে আরাফাত রহমান ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার ঢেকুরিয়া ইক পার্ক এলাকায় মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।

এ সময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির , সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা বিএনপির সাবেক, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক আবুল হাসেম বাবলু, উপজেলা যুবদলের সাবেক সম্পদক আল আমিন, আহবায়ক মনজুরুল ইসলাম রানা, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, সম্পাদক শাহ জামাল, বিএনপি নেতা আতিক, জাহাংগীর আলম ও স্বপনসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় কাজিপুর পৌরসভা ফুটবল একাদশ বনাম গাজীপুর ফুটবল একাদশ।