৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর আঞ্চলিক পর্বে অংশগ্রহণের নিমিত্তে খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্যে জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতা শনিবার (২৩ আগষ্ট ) সকাল সাড়ে ১১ ঘটিকায় মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছেন প্রদ্যুন্ন সিংহ বিজয়। রানার্স আপ হয়েছেন আব্দুল জলিল।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩২ জন দাবাড়ু অংশ নেন।

আগামী ২৫-২৯ আগষ্ট একই স্থানে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবকটি জেলার চ্যাম্পিয়নরা আঞ্চলিক পবের্র খেলায় অংশ নেবে।

জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এইচ এম মুশতাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, যায় যায় দিন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, ভোরের আকাশ প্রতিনিধি রাজন তৌফিক, দাবা ফেডারেশনের আরবিট্রেটর বিকাশ চন্দ্র দাশ।