ব্যাপক দর্শক সমাগমের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর নিয়াজ মুহাম্মদ খেলার মাঠে শনিবার (১৯ জুলাই) বিকেলে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে শাহবাজপুর এসএসসি ব্যাচ ২০২০ বনাম শাহবাজপুর এসএসসি ব্যাচ ২০২২।

শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খাঁন শিপন। খেলার উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি রিয়াজ আহমেদ রিপন ও মহিউদ্দিন সরকার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শামছুর রহমান পাবেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আশ্রাফুল মাহবুব রুবেল, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম শাহীন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা বিএনপির সদস্য আবু কালাম রতন প্রমুখ।

ধারাভাষ্য পরিচালনা করেন শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আতিকুর রহমান।

খেলা পরিচালনা করেন রেফারি মাসুম উল্লাহ খন্দকার। খেলাটি নির্ধারিত সময়ে শাহবাজপুর এসএসসি ২০২০ ব্যাচকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শাহবাজপুর এসএসসি ২০২২ ব্যাচ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।