জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট’ পদে জনবল নেবে।

এতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

পদের নাম: ট্রেইনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট
পদ সংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: সোসিওলজি, সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, ওমেন স্টাডিজ/সমমান বিভাগ থেকে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯৬,৪৩১-১০৮,৫৮৯ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বয়স: নির্ধারিত নয়
কাজের স্থান: যে কোনো স্থান

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবস অথবা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন,  আবেদন করতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ তারিখ: ০৩ আগস্ট, ২০২৪