দুর্ঘটনা রোধ,যানজট নিরসন, ট্রাফিক শৃংখলা রক্ষা ও হেলমেট ব্যবহারে অনন্য সাফল্য অর্জন করায় ৫ম বারের মত কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের মর্যাদা পেয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে রংপুর রেঞ্জে মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে কুড়িগ্রামের পক্ষে ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সারোয়ারের হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।এসময় কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানসহ রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলা চলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ।