কোমল পানীয় একটি তরল বিষ, যা পৃথিবীজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। নামে কোমল হলেও হিংস্রতায় কঠিন এই পানীয়টি হতে পারে কিডনি রোগ, স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, টাইপ-২ ডায়াবেটিস ও ক্যান্সারের কারণ। কীভাবে?

ফ্রিজে চার ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কম তাপমাত্রায় কোনো তরল দীর্ঘক্ষণ রাখলে তা জমে বরফ হয়ে যায়। কিন্তু কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের ক্ষেত্রে এমনটি ঘটে না। কারণ এগুলোতে এন্টি-ফ্রিজার হিসেবে মেশানো হয় একটি রাসায়নিক উপাদান – ইথিলিন গ্লাইকল।

এটি মানবদেহের জন্যে স্বল্পমাত্রার আর্সেনিকের মতোই বিষ। মূলত শিল্পকারখানায় ব্যবহারযোগ্য হলেও বর্ণ ও গন্ধহীন স্বচ্ছ এ উপাদানটি বিভিন্ন পানীয়ে এন্টি-ফ্রিজার হিসেবে ব্যবহার করা হচ্ছে হরদম। গবেষকদের মতে, ইথিলিন গ্লাইকল মানবদেহে নীরব বিষক্রিয়া ঘটায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড, লিভার, কিডনির জটিলতা এমনকি দীর্ঘমেয়াদে কিডনি বৈকল্য পর্যন্ত ঘটাতে পারে এ উপাদান।