ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্র অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উর্দযাপন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক রাকিব ইসলাম অর্পন, ঠাকুরগাঁও জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আলমগীর হাসান, পীরগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আসাদুল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক মুসারুল ইসলাম, যুব পৌর আহবায়ক আব্দুস সোবহান, সদস্য সচিব সাইদুর রহমান, নাজিম উদ্দীন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।