কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদের নামে মামলা দিয়ে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় জুয়া খেলারত অবস্থায় পাঁচ জুয়াড়ীকে গ্রেফতার করে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত তাসসহ নগদ অর্থ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রমনা মডেল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে মোঃ মিজু মিয়া (৩৯), খরখরিয়া এলাকার মোঃ আঃ রশিদের ছেলে মোঃ নুরুজ্জামান (২৬), শরীফেরহাট এলাকার মৃত-আকবর আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৪৭), পশ্চিম খরখরিয়া এলাকার মোঃ শাহজামালের ছেলে মোঃ ফিরোজ (৩৭), উত্তর খরখরিয়া এলাকার মৃত- খমির শেখের ছেলে হামিদুল ইসলাম (৫০)।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জুয়াড়ীদের গ্রেফতারের পর মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।