বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা। মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুর রশিদ’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব নুরুন্নবী, যুগ্ম আহ্বায়ক গোলাম আজম ও মনিরুজ্জামান মনির, অর্থ সচিব হাসমত আলী, ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ফকরুল ইসলাম, উলিপুর উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, লিয়াকত আলী আকন্দ, হায়দার আলী, রায়হান আলী, সোলায়মান আলী, শফিকুল ইসলাম বুলু, আতিকুর রহমান, হাসেম আলী, শামছুল হক, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।
এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদ্রাসাসমূহের ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পশের প্রজ্ঞাপন জারিকরণসহ ৮ দফা দাবী তুলে ধরেন।
