র্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর অভিযানে ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন খৈশর গ্রামের কাঠখালীঘাট এলাকা হতে পলাতক আসামী মোঃ মনির হোসেন (২৫)কে গ্রেফতার করেছে। র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প), হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং-২৪, তারিখ ৩০/১২/২০২১ খ্রিঃ, ধারা ৩৪১/৩০২/৩৪ দন্ডবিধি; ১৮৬০ মূলে গত ০৫/০১/২০২২ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.২০ ঘটিকার সময় র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন
আজমেরীগঞ্জ ঘাট এলাকায় টহল অভিযান পরিচালনা করে, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন খৈশর গ্রামের কাঠখালীঘাট এলাকা হইতে চাঞ্চল্যকর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় রুজুকৃত হত্যা মামলার পলাতক আসামী ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা- মোঃ সামছুল হক, গ্রাম- মাটিকাটা, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকালীন সময় পলাতক আসামী মোঃ মনির হোসেন (২৫) এর নিকট হতে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত পলাতক আসামী’কে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি
