শুক্রবার ( ০৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে মৌলভীবাজার মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম, এএসআই মোশাহিদ কামাল, এএসআই ইসমাইল ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া (পংমদপুর)গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় জুয়া খেলার তাস ও নগদ ২ হাজার ৮শত ১০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে( ১) হোসেন মিয়া (২৬), পিতা-মছন মিয়া,( ২)মোঃ সাদিক মিয়া (৩১), পিতা-মৃত সাজন মিয়া, (৩)মোঃ মিলাদ মিয়া (৩০), পিতা- মৃত হাজী বাহার মিয়া , সর্বসাং-লামুয়া,( ৪)মোঃ জুয়েল মিয়া (২৮), পিতা-মোঃ সুন্দর আলী, সাং-পংমদপুর, (৫)জয়নাল মিয়া (৫৫), সাং-খলিলপুর,উভয়ের থানা ও জেলা মৌলভীবাজার।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।