রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যুর নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৮৫ জন। তাদের মধ্যে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের তিনজন, নওগাঁর ৯ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২১ জন।
এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনে।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৬৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছে ৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৬ শতাংশ এবং নাটোরের ২ দশমিক ৭৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
