ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

সিলেট নগরীর জিন্দাবাজারে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৯ জানুয়ারি ২০২১   ২৭৭ বার পঠিত
সিলেট নগরীর জিন্দাবাজারে ৫ দোকানে দুর্ধর্ষ চুরি

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ পঞ্চখানা সুপার মার্কেটের ৫টি দোকানে দর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল এসব দোকান থেকে নগদ টাকা হাতিয়ে নিয়েছে।

মার্কেটের যে ৫টি দোকানে চুরি হয়েছে, সেগুলো হলো- শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্স, রেমন্ড টেইলার্স এন্ড এক্সক্লুসিভ ফেব্রিক্স, মিশি এন্টারপ্রাইজ, ইসলামিয়া লাইব্রেরি এবং বলাকা সাইকেল। এর মধ্যে শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্স থেকে নগদ এক লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন স্বত্বাধিকারী মো. শামীম হোসেন। এছাড়া বলাকা সাইকেল থেকে চুরি হয়েছে ১৫ হাজার টাকা। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাকি দোকানগুলো খোলা হয়নি, এগুলোর মালিকপক্ষের লোকজনও আসেননি। ফলে সেগুলো থেকে কী কী চুরি হয়েছে, তা জানা যায়নি।

শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্সের স্বত্বাধিকারী মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আমরা দোকান তালাবদ্ধ করে বাসায় যাই। ভোর রাতে খবর পাই যে, দোকানে চুরি হয়েছে। সকালে এসে দেখি দোকানের ক্যাশ বক্সে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নাই।

পঞ্চখানা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ বলেন, ভোরে ফোন পাই যে মার্কেটে চুরি হয়েছে। সকালে এসে সব দেখে দোকান মালিকদের বিষয়টি অবহিত করি। শুক্রবার সন্ধ্যায় শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্সের মালিককে নিয়ে থানায় গিয়ে জিডি করা হয়েছে। তিনি বলেন, ৫টি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে শামীম টেইলার্সের এক লাখ ২৫ হাজার টাকা এবং বলাকা সাইকেলের ১৫ হাজার টাকা চুরির কথা আমরা জানতে পেরেছি। বাকি দোকানগুলোর লোকজন না আসায় তাদের কী কী চুরি হয়েছে, তা জানতে পারিনি। বেলাল আহমদ জানান, মার্কেটের নিজস্ব চৌকিদার আছে। তবে চোরের দল পার্শ্বস্থ একটি টিনশেডের দোকানের চালা বেয়ে মার্কেটের দ্বিতীয় তলার গ্রিল কেটে উপরে ওঠে।

চুরির ঘটনা প্রসঙ্গে কথা বলতে নগরীর কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa