প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছছে। জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া (নৌকা) প্রতিকে ৬১৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাজি আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ) প্রতিকে ৩৫৮৯ ভোট পেয়েছেন।
