রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর তিনি জোর দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন