সিরাজগঞ্জের কাজিপুর থানা কে মাদক নিয়ন্ত্রণ রাখতে মাঠে নেমেছে থানা পুলিশ টিম। তারই ধরাবাহিকতায়

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে মাদক ব্যবসায়ী শাহ আলমের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—স্থলবাড়ি গ্রামের চান মিয়া শেখের ছেলে মো. শাহ আলম (৩৪), একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানা (৩৫)।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাজিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে