ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকেই মনে করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের গোলের রেকর্ড যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলেও আক্ষেপ করেছেন আল নাসরের এই ফরোয়ার্ড।
সিএনএন পর্তুগালকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, তাঁর পারফরম্যান্স ও গোলের যথাযথ মূল্যায়ন করা হয় না। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৮০ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোল করলেও ইতিহাসের সেরা খেলোয়াড় তিনিই। তবে এক হাজার গোল করতে পারলে সেটি হবে অসাধারণ অর্জন বলে স্বীকার করেন তিনি।
৪১ বছর বয়সী রোনালদো নিজের অবসর নিয়েও নিশ্চিত করে কিছু বলেননি। তাঁর মতে, একদিন হয়তো ঘুম থেকে উঠে মনে হতে পারে, আর খেলার অনুপ্রেরণা নেই। তাই ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে আপাতত নিজের লক্ষ্য অর্জনেই মনোযোগ দিচ্ছেন এই পর্তুগিজ তারকা।

মন্তব্য করুন