বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকারের শেষ জনসম্মুখের বক্তব্য এখন নতুন করে আলোচনায় এসেছে। মৃত্যুর মাত্র চার দিন আগে গোয়ার এক অনুষ্ঠানে জীবন ও মৃত্যু নিয়ে এমন কিছু কথা বলেছিলেন তিনি, যা তার মৃত্যুর পর আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের অভিষেক অনুষ্ঠানে অংশ নেন নানা পাটেকার। সাদা কুর্তা ও গামছা পরা এই অভিনেতা সেখানে বক্তব্যও দেন। অনুষ্ঠানে তিনি গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের প্রশংসা করেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।
তবে বক্তব্যের একপর্যায়ে জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা জানান নানা। তিনি বলেন, ‘একদিন সবাইকে চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না।’
এরপর উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক মানুষের জীবন একদিন শেষ হবে। কিন্তু সেই সময় আসার আগে প্রত্যেককে নিজেকে প্রশ্ন করা উচিত—সে যা করতে চায়, তা কি সত্যিই করতে পারছে?
নানার এই বক্তব্যের মাত্র চার দিন পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুতে মেডিকো-লিগ্যাল মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
অভিনেতাকে সর্বশেষ শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি ও দিশা পাটানির সঙ্গে ‘ও রোমিও’ সিনেমায় দেখা গেছে।
মৃত্যুর আগে বলা সেই কথাগুলো এখন যেন নানা পাটেকারের ভক্তদের কাছে হয়ে উঠেছে তার জীবনের শেষ এক আবেগঘন বার্তা।

মন্তব্য করুন