দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬২৩ জন। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জনের।
নতুন করে চার শিশুর মৃত্যুর ফলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক—দুই ধরনের রোগীই রয়েছে।


মন্তব্য করুন