ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চার খুনের তদন্তে অগ্রগতি, অল্প সময়েই চার্জশিট: দুলু

রেখা মনি,রংপুর ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
চার খুনের তদন্তে অগ্রগতি, অল্প সময়েই চার্জশিট: দুলু

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত দোষী এবং কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনাই এখন সবচেয়ে জরুরি।

সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রশাসন কিছুটা সময় নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, “চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এর রহস্য উন্মোচন আলোচনায় রয়েছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি।

সেজন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।

আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারবে।”

চার খুনের ঘটনায় তদন্ত নিয়ে নানা আলোচনা ও প্রশ্নের মধ্যে মন্ত্রীর এমন বক্তব্য এলো।

তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য বের করে অপরাধীদের বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে ত্রাণমন্ত্রী বলেন, সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার হাসপাতালে এসেছেন এবং নিয়মিত সভা করছেন।

আগের সভাগুলোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনগুলো হয়নি এবং কেন হয়নি-সেগুলো পর্যালোচনা করা হবে।

হাসপাতালে নতুন আইসিইউ বেড চালু না হওয়ার বিষয়ে তিনি বলেন, অ্যানেসথেসিয়োলজিস্টের অভাবে এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি।

ইতোমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।

আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।

স্বাস্থ্যখাতের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাত অনিয়ম ও দুর্নীতির কারণে ধ্বংসের শেষপ্রান্তে উপনীত হয়েছে।

বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

সারাদেশের হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ছয়তলা সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রাণমন্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।

ছয়তলা ভবনটির প্রথম তলায় থাকবে জেনারেটরের সাবস্টেশন।

দ্বিতীয় তলায় থাকবে ম্যানিফোল্ড রুম ও ইলেকট্রিক কন্ট্রোল রুম।

তৃতীয় তলায় স্টোর রুম এবং চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আনসার ব্যারাক হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল ক্যাম্পাসে যাওয়ার আগে ত্রাণমন্ত্রী রংপুর নগরীর গুপ্তপাড়ায় নবনির্মিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন।

এদিকে গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, হত্যার নেপথ্যে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী ছিল-এসব বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ফলে দ্রুত চার্জশিট ও বিচার শেষ করার মন্ত্রীর বক্তব্যে এখন নজর থাকবে তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa